• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সৈয়দপুরে পৌর কাউন্সিলরের চেষ্টায় বন্ধ হলো দেহ ব্যবসা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুর পৌরসভার রসুলপুর এলাকায় দীর্ঘদিন ধরে চলমান দেহ ব্যবসা বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় পৌর কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিকের চেষ্টায় ও এলাকাবাসীর সহযোগিতায় মিনি পতিতালয় বলে পরিচিত ওই এলাকার দেহ ব্যবসা বন্ধ করে দেওয়া হয়। সেই সাথে দেহ ব্যবসার সাথে জড়িত অভিযুক্তদের এলাকা থেকে বিতাড়িত করা হয়েছে। শনিবার বিকেল সোয়া ৫ টার দিকে উল্লেখিত এলাকায় এ নিয়ে এক আলোচনাসভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় পৌর কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক। এ সময় এলাকার বাসিন্দা  মো: ভোলা, পরিতোষ কুমার, মো: বাপ্পী, মো: মুন্নাসহ শতাধিক নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
আনোয়ারুল ইসলাম জানান, রসুলপুর এলাকায় রেলওয়ে ৪২০/সি নং কোয়ার্টার অবৈধভাবে দখল করে সেখানে দীর্ঘ প্রায় ১২ বছর ধরে দেহ ব্যবসা হচ্ছিল। এতে করে ওই এলাকার বসবাসের পরিবেশ নষ্ট হয়ে যায়। এলাকাবাসী দেহ ব্যবসা বন্ধ করতে এবং ব্যবসার সাথে জড়িতদের উচ্ছেদের জন্য লিখিত আবেদন করেন। তাদের সহযোগিতায় ওই দেহব্যবসা বন্ধ ও ব্যবসার সাথে জড়িতদের উচ্ছেদ করা হয়েছে। তিনি আরও বলেন, এলাকায় মাদক, দেহব্যবসাসহ যেকোনো সামাজিক অপরাধমূলক কাজের বিরুদ্ধে আমার অভিযান অব্যাহত থাকবে।
এমন ঘটনার বিষয়ে অবগত নয়- এমনটি জানালেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ