• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
ঠাকুরগাঁও-১ আসনে জামানত হারালেন তিন প্রার্থী নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত

হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ, যাত্রী পারাপার স্বাভাবিক

সিসি নিউজ ডেস্ক।। খ্রিষ্টান ধর্মাবলম্বীদের বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ বন্ধ রয়েছে বন্দর অভ্যন্তরীণ সব কার্যক্রম। তবে স্বাভাবিক রয়েছে হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার।

আজ সোমবার সকালে বিষয়টি জানিয়েছেন হিলি সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত।

জামিল হোসেন চলন্ত জানান, যিশুখ্রিষ্টের জন্মদিন উপলক্ষে ভারতের সঙ্গে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রয়েছে। একদিন বন্ধের পর আবারও আগামীকাল মঙ্গলবার সকাল থেকে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি স্বাভাবিক চলবে।

এদিকে, হিলি ইমিগ্রেশন (ওসি) আশরাফুল ইসলাম বলেন, বড়দিন উপলক্ষে হিলি বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ চেকপোস্ট দিয়ে দুই দেশের পাসপোর্ট ধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ