• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

সাংবাদিক ফজলুর রহমানের ১৫তম মৃত্যু বার্ষিকী

সিসি নিউজ।। নীলফামারীর প্রবীণ সাংবাদিক ফজলুর রহমানের ১৫তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার এ উপলক্ষে বাদ জুম্মা শাহি জামে মসজিদে দোওয়া মাহফিল ও মরহুমের নিজ বাসভবনে কোরআন খানি উনুষ্ঠিত হয়।
২০০৮ সালে ক্যান্সার রোগে আক্রান্ত হয়ে ২৯ ডিসেম্বর ৫৯ বছর বয়সে ভারতের কোলকাতায় নেতাজী সুভাস চন্দ্র বোস ক্যান্সার রিসার্চ ইন্সটিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি।
মরহুম সাংবাদিক ফজলুর রহমান নীলফামারী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, দৈনিক ইত্তেফাক ও নিউনেশনের জেলা প্রতিনিধি এবং নীলফামারী জেলা সদর থেকে প্রকাশিত নীলফামারী বার্তার (বর্তমানে দৈনিক) প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন।
মরহুমের জেষ্ঠ ছেলে দৈনিক নীলফামারী বার্তার সম্পাদক শীষ রহমান জানান, মৃত্যু বার্ষিকী উপলক্ষে শুক্রবার পরিবারের পক্ষে কবর জিয়ারত, শাহীপাড়ায় নিজ বাসভনে কোরআন খানি, বাদ জুমা শাহী জামে মসজিদে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ