• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় অস্বচ্ছল দুই পরিবারের পাশে সাবেক ছাত্রলীগ নেতা ঐতিহ্য

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। ভাঙাচোরা ঘরে কষ্টে দিন কাটাচ্ছে দুই পরিবার। এই কষ্টের খবর পেয়ে দিনাজপুরের খানসামা উপজেলার ৩নং আঙ্গারপাড়া ইউনিয়নের সুবর্ণখুলী এলাকার ঐ দুই পরিবারকে মাথা গোঁজার ঠাঁই করে দিলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি ও ডাকসুর সাবেক সদস্য রকিবুল ইসলাম ঐতিহ্য।

নতুন ঘর পাওয়া এই দুই পরিবার হলেন ঐ এলাকার মাহমুদা বেগম (৫০) ও অস্বচ্ছল দম্পতি হবিবর রহমান (৬০) এবং মোছা: আবেদা খাতুন (৫০)।

মঙ্গলবার (৯ জানুয়ারী) দুপুরে ফিতা কেটে দম্পতির নব-নির্মিত বাড়ি উদ্বোধন করেন খানসামা উপজেলার কৃতি সন্তান ও ছাত্রলীগ নেতা ঐতিহ্য। ঘর পেয়ে এই দুই পরিবার আবেগাপ্লুত হয়ে যায়।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত উল ইসলাম এর উৎসাহ ও অনুপ্রেরণায় এমন মানবিক কাজ করেছেন বলে সাবেক এই ছাত্রনেতা জানিয়েছেন।

জানা যায়, প্রায় ২০ বছর আগে মাহমুদা বেগমের সাথে স্বামীর বিচ্ছেদ হয়। পরে তাঁর ঐ এলাকায় ভাইয়ের বাসার পাশেই একটি ভাঙাচোরা ঘরে কষ্টে দিন কাটান তিনি। বিধবা ভাতার টাকা ও মানুষের বাড়িতে কাজ করে জীবিকা নির্বাহ করে। অন্যদিকে অস্বচ্ছল দম্পতি হবিবর রহমান (৬০) ও আবেদা খাতুন (৫০) দিনমজুরের কাজ করে কষ্ট ভাঙা বাড়িতে বসবাস করে। এই বিষয়ে খবর পেয়ে সাবেক ছাত্রলীগ নেতা রকিবুল ইসলাম ঐতিহ্য তাঁদের দুই পরিবারকে টিনের ছাউনি দিয়ে বাড়ি নির্মাণ করে দেন। যাতে তারা ঝড়-বৃষ্টিতেও নিশ্চিতে ও একটু ভাল করে ঘুমাতে পারেন।

ঘর পাওয়া মাহমুদা বেগম বলেন, অনেক কষ্টে দিন কাটাচ্ছিলাম। হামার ভাতিজা ঐতিহ্য ঢাকা থাকি আসিয়া টিন, কাঠ ও বাঁশ দিয়ে ঘর তৈরী করে দিলো৷ ঐতিহ্য ছোয়াটার জন্য দোয়া করি আল্লাহ্ যেন ওর ভালো করে যেন অনেক বড় হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ