সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে দৈনিক তৃতীয় মাত্রা পত্রিকার রংপুর বিভাগীয় ব্যুরো অফিস করা হয়েছে। শনিবার (১৩ জানুয়ারি) পৌর কমিউনিটি সেন্টারে ঢাকা থেকে প্রকাশিত ওই পত্রিকাটির ব্যুরো অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য সিদ্দিকুল আলম সিদ্দিক।
রবিন সিদ্দিকির সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৈয়দপুর পৌর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম বাবু, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মহসিনুল হক, উপজেলা জাতীয় পার্টির আহবায়ক আলতাফ হোসেন, সাংবাদিক এম আর আলম ঝন্টু।
সৈয়দপুর কাইটস একাডেমির সহকারী শিক্ষিকা মোছা: শারমিন আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন দৈনিক তৃতীয় মাত্রার সৈয়দপুর উপজেলা প্রতিনিধি তৈবুর রহমান তামিম।