• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

খানসামায় শীতার্তদের পাশে ব্যাংকার্স ক্লাব

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। কনকনে শীতে দিনাজপুরের খানসামা উপজেলার নিম্ন আয়ের মানুষ, বয়োবৃদ্ধ ও শীতার্তদের পাশে দাঁড়িয়েছে উষ্ণতার পরশ দিল রংপুর ব্যাংকার্স ক্লাব।

শুক্রবার (১৯ জানুয়ারী) দুপুরে খানসামা সোনালী ব্যাংক পিএলসি শাখার আয়োজনে ও রংপুর ব্যাংকার্স ক্লাবের পক্ষ থেকে উপজেলার খামার বিষ্ণুগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রায় ২৫০ পিস কম্বল বিতরণ করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার নির্বাহী পরিচালক ও রংপুর ব্যাংকার্স ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি রংপুর বিভাগীয় জিএম রশিদুল ইসলাম ও খানসামা শাখা ব্যবস্থাপক আবু নায়েম মীর শরীফ আহসানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা।

বাংলাদেশ ব্যাংক রংপুর শাখার নির্বাহী পরিচালক ও রংপুর ব্যাংকার্স ক্লাবের সভাপতি আনোয়ারুল ইসলাম বলেন, আমাদের সামাজিক দায়বদ্ধতা থেকেই সামান্য এই প্রয়াস। সবাই সবার অবস্থান থেকে শীতার্তদের পাশে দাঁড়ালে শীতে নিম্ন আয়ের মানুষের কষ্ট অনেক কমবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ