সিসি নিউজ।। নীলফামারীতে ২৮০ শীতার্তের মাঝে কম্বল বিতরণ করেছে ৫৬ বিজিবির নীলফামারী ব্যাটালিয়ন। রবিবার সকাল ১১টার দিকে জেলা সদরের কুন্দপুকুর ইউনিয়নের মনির উদ্দিন দাখিল মাদ্রাসা মাঠে এসব কম্বল বিতরণ করা হয়। ব্যাটলিয়নের উপ-অধিনায়ক মেজর মো. আলী আকবর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বল তুলে দেন। উপ-অধিনায়ক মেজর মো. আলী আকবর জানান, চলমান শীতে উত্তরবঙ্গের মানুষ কষ্টে জীবনযাপন করছেন। এসব মানুষের শীতকষ্ট লাঘবে ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আসাদুজ্জামান হাকিমের দিক নির্দেশনায় দুঃস্থ শীতার্তদের মাঝে ২৮০টি কম্বল বিতরণ করা হয়। ভবিষ্যতেও বিজিবির এ ধরণের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।