• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে পিত্রালয় থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে শরীফা বেগম (২৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার সকালে উপজেলার কামারপুকুর ইউনিয়নের দলুয়া চৌধুরীপাড়া বাবার বাড়ি থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। ওই গৃহবধূ একই এলাকার মৃত সৈয়দ আলীর মেয়ে ও রংপুরের তারাগঞ্জের উপজেলার মধুরামপুর এলালার মো. অহিদুজ্জামানের  দ্বিতীয় স্ত্রী। বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উল্লেখিত এলাকার নূরুজ্জামানের ছেলে অহিদুজ্জামান স্ত্রী ও সন্তান থাকা সত্বেও শরীফা বেগমের প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। পরবর্তীতে তারা দুজনে বিয়ে করেন। কিন্তু শ্বশুরবাড়ির লোকজন মেনে না নেওয়ায় শরীফা তার বাবার বাড়িতেই থাকতেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া চলে আসছিলো। এ ঘটনার জেরে মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১২টার গলায় দড়ি দিয়ে ফাঁস দেন শরীফা বেগম। এসময় পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।
ওসি শাহা আলম বলেন জানান, ঘটনাটি জানার পর মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়। লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে সৈয়দপুর থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ