• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৪৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুর হাসপাতাল থেকে স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে সিনথিয়া ইসলাম ইলা (১৪) নামের এক স্কুলছাত্রীর মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার রাত সাড়ে ১১ টার দিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে।

নিহত সিনথিয়া শহরের নয়াটোলা এলাকার মৃত সাঈদ ইসলামের মেয়ে। সে স্থানীয় একটি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) এস এম রাসেল পারভেজ।

পুলিশ জানায়, সিনথিয়ার বাবা মারা যাওয়ার তার মা রুবি পারভীন দ্বিতীয় বিবাহ করেন। সৎ বাবা ফারুক হোসেন ঢাকায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। মেয়ে সিনথিয়া ও পাঁচ বছরের সৎ ছেলেকে নিয়ে মা রুবি নয়াটোলা ডিআইবি রোড এলাকায় এক বাড়িতে ভাড়ায় থাকতেন। সে আত্মহত্যা করেছে বলে পরিবারের লোকজন দাবি করছে। তবে কি কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

সিনথিয়ার মা রুবী পারভীন জানান, সিনথিয়া বিকেল সাড়ে ৫ টার দিকে প্রাইভেট পড়ে বাড়িতে আসে। এরপর তিনি তার মেয়ে ও সৎ ছেলেকে রেখে পাশের বাড়িতে যান। কিছুক্ষন পর ছেলে কান্নার আওয়াজ পেয়ে বাড়িতে এসে দেখেন সিলিং ফ্যানের সাথে গলায় ওড়না পেচিয়ে ঝুলতে দেখেন সিনথিয়াকে। পরে তাকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষনা করেন। খবর পয়ে হাসপাতালে ছুটে যান সৈয়দপুর থানার উপপরিদর্শক (এসআই) মারুফ-উল ইসলাম।

এ ব্যাপারে মারুফ-উল ইসলাম সিসি নিউজকে জানান, লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। শরীরের কোথাও আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

ওসি (তদন্ত) এস এম রাসেল পারভেজ সিসি নিউজকে বলেন, মৃত্যুর আসল কারণ জানতে আজ বৃহস্পতিবার স্কুলছাত্রীর মরদেহ ময়নাতদন্তের জন্য নীলফামারী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ