• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:২৮ অপরাহ্ন |

মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে শিক্ষানগরী সৈয়দপুরের কম্বল বিতরণ

সিসি নিউজ।। ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ এই স্লোগানকে সামনে রেখে নীলফামারীর সৈয়দপুরে অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (২৭ জানুয়ারি) দুপুরে সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের সেলিনা কামরুন টেকনিক্যাল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়।
অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক খুরশিদ জামান কাকন শিক্ষার্থীদের মাঝে গরমের উষ্ণতা ছড়াতে কম্বল ও ত্বকের সুরক্ষায় মেরিল পেট্রোলিয়াম জেলি তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন সেলিনা কামরুন টেকনিক্যাল মাদ্রাসা ও এতিমখানার শিক্ষক মোঃ সাদেকুল ইসলাম।
শিক্ষানগরী সৈয়দপুরের প্রতিষ্ঠাতা ও পরিচালক খুরশিদ জামান কাকন জানান, ‘এই শীতে সৈয়দপুরসহ উত্তরবঙ্গের অবস্থা খুবই নাজুক। ঘন কুয়াশা সেই সাথে হিমেল হাওয়া। এরকম হাড় কাঁপানো ঠান্ডায় জনজীবন একেবারে বিপর্যস্ত। এমতাবস্থায় আমরা অনলাইন ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন শিক্ষানগরী সৈয়দপুরের পক্ষ থেকে ক্ষুদ্র পরিসরে হলেও শীতার্ত নিবারণে এগিয়ে এসেছি ‘।
তিনি আরো জানান, ‘এই শীতের কনকনে ঠান্ডায় আপনি যদি থাকেন ঘরে। লেপ বা কম্বলের নিচে। তাহলে শীত হয়তো আপনার কাছে উপভোগ্য। কিন্তু যারা ভাসমান। থাকেন ঘরের বাইরে। যাদের প্রয়োজনীয় গরম কাপড়টুকুও নেই। তাদের জন্য শীত নিবারন করা অনেক কষ্টকর হয়ে দাঁড়ায়। তাই আমাদের সামর্থ্যবান সকলের উচিত নিজ নিজ অবস্থান থেকে শীতার্ত মানুষদের পাশে দাঁড়ানো।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ