• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩

রাবিয়ান ক্লাব সৈয়দপুরের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

সিসি নিউজ।। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন রাবিয়ান ক্লাব সৈয়দপুর এর পক্ষ থেকে অসহায়, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শহরের নতুন বাবুপাড়াস্থ পূবালী স্কাউটস্ বিজ্ঞান ক্লাব চত্বরে ওই কম্বল বিতরণ করা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ও নীলফামারীর সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিনুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্তদের হাতে কম্বলগুলো তুলে দেন। রাবিয়ান ক্লাব সৈয়দপুর এর সভাপতি ও তারাগঞ্জ উপজেলার সয়ার কাজীপাড়া স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আবু হেনা মোহাম্মদ কাওসার চপলের সভাপতি শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সংগঠনের সহ-সভাপতি হাফেজ মো. আব্দুল মুনতাকিম, সাধারণ সম্পাদক তারিকুল আলম তারিক, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাবেদ লাবু, সহ-সাংগঠনিক সম্পাদক জাকিয়া পারভীন সাথী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিরুল লতিফ বাপ্পী, দপ্তর সম্পাদক মোজাম্মেল হক, নির্বাহী সদস্য কহিনুর বেগম, রেহানা খানম, মো. আখতারুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে এলাকার অসহায় দুস্থ ও শীতার্তদের মাঝে দুই শত কম্বল বিতরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ