• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষকে বিদায়ী সংবর্ধণা প্রদান

সিসি নিউজ।। নীলফামারী সরকারী কলেজের অধ্যক্ষ মোঃ দিদারুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেয়া হয়েছে কলেজের ছাত্র-ছাত্রীদের ব্যানারে। বৃহস্পতিবার দুপুরে কলেজ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান শাহ আপেল।

এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী সরকারী কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ মাহবুবুর রহমান ভুইয়া। বিশেষ অতিথি হিসেবে কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক আনিসুর রহমান, যুগ্ম সম্পাদক মনিরা জেসমিন, অর্থ সম্পাদক আবু জাহিদ সাদেক বক্তব্য দেন। অনুষ্ঠানে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয় বিদায়ী অধ্যক্ষ দিদারুল ইসলামকে।

প্রসঙ্গত: অধ্যাপক মোঃ দিদারুল ইসলাম ২০২১ সালের ৪ ফেব্রুয়ারী নীলফামারী সরকারী কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদান করেন এবং আগামী ২৫ফেব্রুয়ারী চাকুরী থেকে অবসরগ্রহণ করবেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ