• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০২:২২ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

সৈয়দপুরে স্বপ্ন সুপার শপে ১৭ লাখ টাকার মালামাল চুরি

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে স্বপ্ন সুপার শপে এক দুঃসাহসিক চুরি সংঘটিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে শহরের বঙ্গবন্ধু সড়কের (রংপুর রোড) বাঙ্গালীপুর এলাকায় অবস্থিত ওই সুপার শপে ওই চুরির ঘটনাটি ঘটেছে। চোরেরা সুপার শপটির ছাউনির টিন ও গ্রিল কেটে ভেতরে ঢুকে নগদ অর্থ, বিভিন্ন জিনিসপত্র ও ইলেকট্রনিক্স সামগ্রী নষ্ট করাসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল নিয়ে গেছে।

থানা দেয়া অভিযোগে উল্লেখ করা হয়, শহরের বঙ্গবন্ধু সড়কের বাঙ্গালীপুর এলাকায় স্বপ্ন সুপার শপ এর আউট লেটটি অবস্থিত। প্রতিদিনের মতো ঘটনার দিন গত ২৯ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) রাত আনুমানিক ১২টার দিকে সুপার শপটি বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা নিজ নিজ বাসায় চলে যান। পরদিন আজ শুক্রবার ( ১ মার্চ) সকাল আটটার দিকে সুপার শপটির কর্মকর্তা কর্মীরা এসে এর সার্টার খুলে দেখতে পায় ভেতরে বিভিন্ন জিনিসপত্র ও মালামাল ছড়ানো ছিটানো অবস্থায় পড়ে রয়েছে। তারা সুপার শপটির ছাউনির টিন ও গ্রিল কাটা দেখে চুরি বিষয়টি বুঝতে পেয়ে পুলিশকে অবগত করে।

সুপার শপের আউট রেট অপারেশন ম্যানেজার মো. সাগর চৌধুরী জানান, ধারনা করা হচ্ছে কর্মকর্তা-কর্মীরা সুপারশপটি বন্ধ করে চলে যাওয়ার পর গভীর রাতে চোরেরা চুরির ঘটনাটি ঘটিয়েছে। চোরেরা সুপার শপের লকারে থাকা নগদ এক লাখ ১০ হাজার ৯০৫ টাকা, দেড় লাখ টাকা মূল্যের সিসি ক্যামেরা ডিভিআর মেশিন এবং ১০ লাখ টাকার বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। এছাড়াও চোরের দল সুপার শপটির কম্পিউটার, স্ক্যানার, রাউটার, ক্যাশবাক্স ও বিভিন্ন জিনিসপত্র ভাঙচুর করে আরো প্রায় সাড়ে তিন লাখ টাকা ক্ষতি সাধন করেছে। তিনি নিজে বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহা আলম বলেন, চুরির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় লিখিত অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ