• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

চাপড়া কাশিরাম আলিম মাদ্রাসার অধ্যক্ষের অবসরজনিত সংবর্ধনা

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে চাপড়া কাশিরাম আলিম মাদ্রাসা সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. সাজেদুর রহমানের অবসরজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (৪ মার্চ) উপজেলার দুই নম্বর কাশিরাম বেলপুকুর ইউনিয়নের চাপড়া কাশিরাম এলাকায় অবস্থিত মাদ্রাসা মাঠে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাপড়া কাশিরাম আলিম মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. শামসুল হক। প্রতিষ্ঠানের অধ্যক্ষ মাওলানা মো. মঈনুল ইসলামের সভাপতিত্বে এবং আইসিটি বিষয়ের শিক্ষক মো. রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিদায়ী অতিথি সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. সাজেদুর রহমান, বিদায়ী অতিথি সিনিয়র মৌলভী (আরবি) শিক্ষক মাওলানা মো. মোসলেম উদ্দিন, হাজারীহাট মোহাম্মদীয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা শেখ মো. একরামুল হক, প্রতিষ্ঠানটির ইংরেজি বিষয়ের সিনিয়র শিক্ষক মো. আব্দুল জব্বার, মৌলভী শিক্ষক মাওলানা মতলুবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

একই অনুষ্ঠানে মাদ্রাসার সিনিয়র মৌলভী (আরবি) শিক্ষক মাওলানা মো. মোসলেম উদ্দিনকেও অবসরজনিত বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। শেষে বিদায়ী দুই অতিথির হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেয়া হয়েছে। মাদ্রাসার দুই শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির ম্যানেজিং কমিটির সকল সদস্য, আমন্ত্রিত অতিথি, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সহকারী অধ্যাপক ও অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মাওলানা মো. সাজেদুর রহমান বিগত ১৯৮৭ সালে ২১ জুলাই চাপড়া কাশিরাম আলিম মাদ্রাসায় আরবি প্রভাষক হিসেবে যোগদান করেন। ৪ মার্চ অবসর গ্রহন করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ