• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ফুলবাড়ীতে র‌্যাবের অভিযানে মাদক ব্যবসায়ী গ্রেফতার

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ৩৬৪ বোতল ভারতীয় আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য সহ ওবায়দুল ইসলাম (৩০) নামে এক মাদক কারবারী কে গ্রেফতার করেছে র‌্যাব-১৩।

সোমবার (৪ মার্চ) দিবাগত মধ্যরাতে ফুলবাড়ী উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়া গ্রামে অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্যসহ তাকে গ্রেফতার করা হয়। আটক ওবায়দুল ইসলাম ওই এলাকার মৃত বুদু মন্ডল এর ছেলে।

দিনাজপুর র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর স্কোয়াড্রন লীডার উপ-পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ সাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রেস বিজ্ঞপ্তি সুত্রে জানাগেছে,র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর দিনাজপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার মধ্যরাতে উপজেলার ৭নং শিবনগর ইউনিয়নের আদর্শ কলেজপাড়া গ্রামস্থ মোঃ ওবায়দুল ইসলাম
বাড়ীতে অভিযান চালিয়ে বিশেষ কায়দায় মাটির গর্তে লুকানো অবস্থায় রক্ষিত ২১৮বোতল ফেন্সিডিল, ১০৬বোতল ফেন্সিগ্রীপ, ২৫ বোতল এমকেডিল ও ১৫ বোতল ফেয়ারডিল সহ মোট ৩৬৪ বোতল ভারতীয় তৈরী আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য উদ্ধারসহ ওবায়দুল ইসলাম কে গ্রেফতার করে থানায় সপোর্দ করে। উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য সাত লক্ষ বিশ হাজার টাকা।

র‌্যাব জানায়,আটককৃত মাদক কারবারি এলাকার মাদক সিন্ডিকেটের মধ্যে অন্যতম। সে দীর্ঘদিন যাবৎ ভারতীয় সীমান্ত এলাকা থেকে আমদানী নিষিদ্ধ মাদকদ্রব্য সংগ্রহ করে নিজ বাড়ীতে কৌশলে মজুদ করে দেশের বিভিন্ন এলাকার মাদক ব্যবসায়ীদের কাছে বিক্রি করে আসছিল। র‌্যাব বাদী হয়ে তার বিরুদ্ধে ফুলবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে।
ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোস্তাফিজার রহমান বলেন,র‌্যাব-১৩ ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১ এর দিনাজপুরের একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ৩৬৪ বোতল মাদকদ্রব্যসহ অবাইদুল ইসলাম কে গ্রেফতার করে থানায় সপোর্দ করে মামলা দায়ের করেছেন। আটক ব্যাক্তীকে দিনাজপুর জেল হাজতে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ