• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৬:৩৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ট্রেনের চলন্ত ইঞ্জিনের সেলফি তুলতে গিয়ে প্রাণ গেল তরুণের

সিসি নিউজ।। নীলফামারীতে ট্রেনের ইঞ্জিনে কাটা পড়ে মামুন ইসলাম (১৮) নামে এক তরুণের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটার দিকে নীলফামারী কলেজ স্টেশনের অদূরে ঢাকাইয়া পাড়া নামক স্থানে ঘটনাটি ঘটে। মানুন জেলা শহরের প্রগতিপাড়ার আব্দুল মালেকের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বিকেলে রেললাইন ধরে হাটছিল মামুন। এসময় পার্বতীপুর থেকে ছেড়ে আসা ট্রেনের শুধু ইঞ্জিন চিলাহাটির দিকে যাচ্ছিল। মামুন রেললাইন থেকে সরে গিয়ে পাশে দাঁড়িয়ে ওই ইঞ্জিনসহ সেলফি তুলার চেষ্টা করছিল। খুব কাছাকাছি দাঁড়ানোয় ইঞ্জিনের ধাক্কায় রেললাইনে ছিটকে পড়ে কাটা পড়ে সে।

সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ’খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ