• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪২ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের নীলফামারী জেলা কমিটির পরিচিতি সভা

সিসি নিউজ।। নীলফামারীতে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড জেলা শাখার নবগঠিত কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তৃতা দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের কেন্দ্রীয় চেয়ারম্যান মো. সোলাইমান মিয়া। এসময় জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি গুলশান আরার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তৃতা দেন কেন্দ্রীয় কমিটির মহাসচিব মো. শফিকুল ইসলাম, নীলফামারী সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি মসফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের রংপুর বিভাগীয় সভাপতি সুশান্ত ভৌমিক। অনুষ্ঠান পরিচালনা করেন জেলা কমিটির সাধারণ সম্পাদক মনিরুল হাসান শাহ আপেল। এর আগে একটি বর্ণঢ্য শোভাযাত্রা শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অপর্ণ করে। সবশেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. মনিরুল হাসান শাহ আপেল জানান, ৭৩ সদস্য বিশিষ্ঠ দুই বছরের জন্য বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড নীলফামারী জেলা শাখার কমিটি গঠন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ