• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৩:৩৭ অপরাহ্ন |
শিরোনাম :
ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি

উদ্বোধনের দিনেই বুড়িমারী এক্সপ্রেসে ঢিল

সিসি নিউজ ডেস্ক।। উদ্বোধনের দিনেই রেললাইনের পাথর ছুড়ে বুড়িমারী এক্সপ্রেসের গ্লাস ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা। আজ মঙ্গলবার রাতে লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ঘুণ্টি বাজার এলাকায় চলন্ত ট্রেনে ঢিল মেরে গ্লাস ভেঙে দেওয়া হয়।

আজ সকালে লালমনিরহাটের বুড়িমারীতে ট্রেনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য মোতাহার হোসেন। এ সময় উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ এবং মতিয়ার রহমান।

উদ্বোধন শেষে বুড়িমারী এক্সপ্রেস ট্রেনটি ফেরার পথে হাতীবান্ধা উপজেলার ঘুণ্টিবাজার এলাকায় এলে দুর্বৃত্তরা রেললাইনের পাথর দিয়ে ঢিল মেরে জানালার গ্লাস ভেঙে দেয়।

ওই ট্রেনে থাকা প্রত্যক্ষদর্শী যাত্রী সোহেল রানা বলেন, আমি ঢাকার উদ্দেশে হাতীবান্ধা রেলস্টেশন থেকে বুড়িমারী এক্সপ্রেসে উঠি। উপজেলার ঘুণ্টিবাজার এলাকা পার হলে কে বা কারা তিনটি ঢিল মারে। একটি ঢিল ট্রেনের জানালার গ্লাস ভেঙে ভেতরে ঢুকে যায়। তবে কেউ আহত হয়নি।

এ ব্যাপারে লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় কমার্শিয়াল ম্যানেজার (ডিসিএম) আব্দুল্লাহ আল মামুন বলেন, এটা অত্যন্ত দুঃখজনক। কে বা কারা এটা করেছে জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ