• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৫:৩৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

নীলফামারীতে নিজেই আগুন নিয়ে অন্যদের ফাঁসানোর চেষ্টা!

সিসি নিউজ।। থানায় মিথ্যে অভিযোগ ও হয়রানীর প্রতিবাদে নীলফামারীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকাবাসী। মঙ্গলবার দুপুরে জেলা সদরের চড়াইখোলা ইউনিয়নের সিপাইটারী এলাকায় ঘন্টাব্যাপী এই কর্মসুচিতে বিভিন্ন বয়সীরা অংশ নেন। এতে হামিদুল ইসলাম, সাদিকুল ইসলাম, মতিয়ার রহমান, হাসান আলী, আব্দুস সাত্তার ও শাপলা বেগম বক্তব্য দেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, গেল ১৫ মার্চ শুক্রবার রাত সাড়ে আটটার দিকে নিজ বাড়ির ফাঁকা ঘরে অগ্নিসংযোগ করেন প্রতিবেশি রুবেল ইসলাম। নিকটাত্মীয়দের সাথে জমি নিয়ে বিরোধ থাকায় স্থানীয়দের ফাঁসাতে পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটান তিনি। অভিযোগ করা হয়, নিজেই ঘটনা ঘটিয়ে থানায় নয়জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেন রুবেল।

মানববন্ধনে অংশ নেয়া হামিদুল ইসলাম জানান, রুবেল ইসলাম একজন মামলাবাজ ব্যাক্তি। নানা ভাবে স্থানীয়দের হয়রানী করতে কথায় কথায় তিনি মামলা করেন। তার এসব কর্মকান্ডে অতিষ্ঠ এলাকার মানুষ। সাদিকুল ইসলাম জানান, ঘটনার সময় খবর পেয়ে গিয়ে দেখি আগুন নিভে গেছে। ফায়ার সার্ভিসের কমীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এটি পরিকল্পিত ও সাজানো ঘটনা। অল্পের জন্য প্রতিবেশিদের ঘরবাড়ি রক্ষা পায়। রুবেল ইসলামের দৃষ্টান্তমুলক শাস্তি চাই আমরা।

এ বিষয়ে নীলফামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীরুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ