• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন |

জয়পুরহাট দাড়িয়ে থাকা ট্রাকে সিএনজির ধাক্কায় নিহত ১ 

জয়পুরহাট প্রতিনিধি।। জয়পুরহাট হিচমী হিলি বাইপাস রোডে দাড়িয়ে থাকা ট্রাকে যাত্রীবাহী সিএনজি ধাক্কায় হারুনুর রশিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছে। এঘটনায় একই পরিবারের ভাই -বোন ও সিএনজি চালক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হারুনুর রশিদ (৬০) সদর উপজেলার কড়ই হাজীপাড়া গ্রামের সোলায়মান আলী ছেলে। আহতরা হলেন- সদর উপজেলার  কড়ই মাদ্রাসার মধ্যপাড়া এলাকার রিয়াদ (১৮ ),  তার ছোট বোন শ্রাবণী ( ১৪ ) ও সিএনজি চালক  তোজাম্মেল।(৪১)
জয়পুরহাট থানার অফিসার ইনচার্জ হুমায়ুন করির জানান, জয়পুরহাট সদর উপজেলার হিচমি হিলি বাইপাস রোডে  রাস্তার ধারে একটি ট্রাক দাঁড়িয়েছিল। সিএনজিটি যাত্রী নিয়ে কড়ই এলাকায় যাওয়ার সময় দাঁড়িয়ে থাকার ট্রাকে সিএনজি ধাক্কা দেয়।
এসময় সিএনজির ড্রাইভারসহ ৪জন আহত হন। আহদের স্থানীয়রা ২৫০ শয্যা জয়পুরহাট  জেনারেল হাসপাতালে  হাসপাতালে নেওয়ার সময় হারুনুর রশিদ নামে এক বৃদ্ধের মৃত্যু হয়।
ওসি আরো জানান,  আহতদের হাসপাতালে চিকিৎসা দেওয়া চলছে এবং তারা সকলেই আশঙ্কামুক্ত।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ