• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে আঞ্জুমান-এ-আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের বাৎসরিক কনফারেন্স অনুষ্ঠিত

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে আঞ্জুমান-এ-আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্ট বাংলাদেশের সৈয়দপুর উপজেলা শাখার বাৎসরিক কনফারেন্স,  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার স্থানীয় আদিবা কমিউনিটি সেন্টারে ওই  কনফারেন্স,  ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্জুমান-এ-আশরাফিয়া চ্যারিটেবল ট্রাস্টের সাধারণ সম্পাদক ডা.মো. সুরায়েত রহমান রক্তিম আশরাফী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ্যাডভোলেট আলহাজ্ব দেলোয়ার হোসেন পাটওয়ারী আশরাফী ও আহমেদ করেন শেখ নিজাম উদ্দিন আশরাফী।শামসুদ্দীন সাম্মু আশরাফীর সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন আল জামিয়াতুল আশরাফিয়া ইজহারুল উলুমের শিক্ষক মাওলানা শাহাদাত হোসেন আশরাফী। এতে অন্যান্যদের মধ্যে  বক্তব্য দেন মাওলানা সাজ্জাদ আশরাফী ও শেখ ফরিদ আশরাফি। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রলীগের সৈয়দপুরে উপজেলা কমিটির সাবেক সভাপতি শেখ আব্দুল্লাহ সোহাগ আশরাফি, মাওলানা শাহাদাত হোসেন আশরাফী, খালিদ আজম আশরাফী প্রমূখ। শেষে ট্রাস্টের কাজে পারদর্শিতা প্রদর্শন ও উৎসাহ প্রদানের জন্য সদস্যদের মাঝে ক্রেস্ট প্রদান করেন অতিথিবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ