• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন |

নীলফামারীতে ৩০০ পরিবারে বাংলাদেশ ভারত মৈত্রী সমিতির খাদ্য সামগ্রী বিতরণ

সিসি নিউজ।। নীলফামারীতে ৩০০ পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। বাংলাদেশ ভারত মৈত্রী সমিতি উদ্যোগে শুক্রবার দুপুরে কিশোরগঞ্জ উপজেলা শহরের ডাকবাংলা মাঠে ওই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ন সাহা, কোষাধ্যক্ষ শেখ মান্নান, প্রচার সম্পাদক এস এম সাইফুল্লাহ আল মামুন, কার্য নির্বাহী সদস্য ও নীলফামারী জেলা পরিষদের সদস্য ইসরাত জাহান পল্লবী, কিশোরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. জাকির হোসেন বাবুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. রবিউল ইসলাম বাবু প্রমুখ। সংগঠনের সাধারণ সম্পাদক নারায়ন সাহা জানান, নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার হিসেবে এসব খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রী হিসেবে প্রতি প্যাকেটে রয়েছে চাল, ভোজ্য তেল, চিনি, ডাল, পেঁয়াজ, সেমাই ও গুড়া দুধ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ