• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

এমপি সিদ্দিকুলের ৫ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ

সিসি নিউজ।। নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিকের ব্যক্তিগত উদ্যোগে পাঁচ হাজার মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
সোমবার (৮ এপ্রিল) সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নের মানুষের মধ্যে ওই শাড়ি- লুঙ্গি বিতরণ করা হয়। বোতলাগাড়ী উচ্চ বিদ্যালয় মাঠে অসহায় দুস্থ মানুষের হাতে শাড়ি ও লুঙ্গি তুলে দিয়ে কর্মসূচির উদ্বোধন করেন তিনি নিজেই।
সংসদ সদস্যের শাড়ি ও লুঙ্গি বিতরণকালে অন্যান্যদের মধ্যে ইকু গ্রুপের পরিচালক ইরফান আলম ইকু, সৈয়দপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহা আলম, সৈয়দপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মো. আমিরুজ্জামান, সাংবাদিক এম আর আলম ঝন্টু, সাংবাদিক মিজানুর রহমান মিলন ও তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সব বিতরণে সৈয়দপুর থানার পুলিশ সদস্য ও ইকু গ্রুপের কর্মকর্তা – কর্মচারীরা সার্বিক সহযোগিতা করেন।
নীলফামারী -৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক জানান, তাঁর পৈতৃক ভিটা নীলফামারীর সৈয়দপুর উপজেলার চার নম্বর বোতলাগাড়ী ইউনিয়নে। তাই তিনি প্রতিবছর ঈদে বোতলাগাড়ী ইউনিয়নের অসহায় ও দুস্থ মানুষের শাড়ি ও লুঙ্গিসহ ঈদ সামগ্রী বিতরণ করেন। তারই ধারাবাহিকতায় গতকাল ওই সব বিতরণের প্রথম দিনে ৫ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সৈয়দপুর পৌরসভা এলাকাসহ কয়েকটি পয়েন্টে আরও পাঁচ হাজার শাড়ি ও লুঙ্গি বিতরণ করবেন বলে জানান তিনি ।
প্রসঙ্গত, আলহাজ্ব মো. সিদ্দিকুল আলম সিদ্দিক নীলফামারী- ৪ আসনের সংসদ সদস্য এবং তিনি একাধারে শিল্প পরিবার ইকু গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ