সিসি নিউজ।। নীলফামারীতে নানা কর্মসূচিতে পালিত হয়েছে ঐতিহাসিক মুজিবনগর দিবস। এ উপলক্ষে বুধবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা ও দোওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন। সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘ঐতিহাসিক মুজিবনগর দিবস ও বাংলাদেশের স্বাধীনতা’ শীর্ষক আলোচনা সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। এসময় বক্তৃতা দেন পুলিশ সুপার মো. গোলাম সবুর, সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান, নীলফামারী পৌরসভার মেয়র দেওয়ান কামাল আহমেদ প্রমুখ। পরে সেখানে দেওয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অপরদিকে দিবসটি উপলক্ষে বুধবার সকালে জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করে জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন। এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আহসান রহীম মঞ্জিল, জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক ফরিদা খানম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুজার রহমান, জেলা সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাসেল আমীন স্বপন, জেলা ছাত্রলীগের সভাপতি মনিরুল হাসান আপেল, সাধারণ সম্পাদক মাসুদ সরকার প্রমুখ।