• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

সৈয়দপুরে সেপাক টাকরোর তিন নারী খেলোয়াড়কে সংবর্ধনা প্রদান

সিসি নিউজ।। সৈয়দপুরে সেপাক টাকরোর তিন নারী খেলোয়াড় ববি রায়, নিপা সরকার ও আইরিন খাতুনকে সংবর্ধনা দেয়া হয়েছে। সোমবার উপজেলা পরিষদের সভা কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানটির আয়োজন করে সৈয়দপুর উপজেলা ক্রীড়া সংস্থা।

সেপাক টাকরো থাইল্যান্ড ও মালেশিয়ার জাতীয় খেলা। খেলাটি আসলে কিক ভলিবল অর্থাৎ পা দিয়ে ভলিবল খেলার মতো। চলতি বছর জানুয়ারি মাসে নেপালের রাজধানী কাঠমুন্ডুতে অনুষ্ঠিত হয় ৫ম সাউথ এশিয়ান সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপ। এতে বাংলাদেশ নারী জাতীয় দলের হয়ে ৬ জন খেলোয়াড় নেপাল যাত্রা করেন। তাদের মধ্যে ববি রায়, নিপা সরকার ও আইরিন খাতুন সৈয়দপুরের কন্যা। তাদের হাত ধরে সেপাক টাকরো চ্যাম্পিয়নশিপের কোয়াড ও রেগু ইভেন্টে ব্রোঞ্জ পদক জিতে বাংলাদেশ।

সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর ইউনিয়নের কৃতি খেলোয়াড়রা দেশের নাম উজ্জ্বল করায় তাদেরকে সংবর্ধনা প্রদান করা হয়। ওই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি নূর-ই আলম সিদ্দিকী।

এতে বক্তব্য রাখেন, সংবর্ধণা অনুষ্ঠানে সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মোখছেদুল মোমিন।

বক্তৃতা শেষে নারী খেলোয়াড়দের ৫ হাজার নগদ অর্থ ও ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ৷ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু মো: আলেমুল বাসার, আমন্ত্রিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও সাংবাদিকগণ এসময় উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ