• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |

ডোমারে সেবা ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্সের যাত্রা শুরু 

ডোমার প্রতিনিধি।। নীলফামারীর ডোমার উপজেলায় সেবা ইনস্টিটিউট অব নার্সিং সায়েন্স এর উদ্বোধনী ক্লাসের মধ্য দিয়ে যাত্রা শুরু হয়েছে। শনিবার (১ জুন) উপজেলার বনোয়ারী মোড়ে প্রতিষ্টানের নিজস্ব ভবনে ক্লাস শুরু হয়।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. আইনুল হকের সভাপতিত্বে উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা. রায়হান বারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এসময় গায়নী বিশেষজ্ঞ ডা. ফারজানা আফরিন, কলেজের অধ্যক্ষ আজমগীর হোসেন, নীলফামারী জেলা পাবলিক হেল্থ নার্স সুমাইয়া খানম, দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স শিল্পী আক্তার প্রমুখ। প্রতিষ্ঠানটিতে ২০২৩-২৪ শিক্ষা বর্ষে ৩০ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ