• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

অটোরিকশা থেকে ছিটকে পড়া ব্যবসায়ী ট্রাকচাপায় নিহত

সিসি নিউজ ডেস্ক।। গাইবান্ধায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে গোলাম মাওলা (৫৫) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। এ সময় গম বহনকারী অটোরিকশাচালক আহত হয়েছেন। আজ রোববার বিকেলে সদর উপজেলার গাইবান্ধা-সাদুল্যাপুর সড়কের বল্লমঝাড় ইউনিয়নের খোলাবাড়ী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গোলাম মাওলা সাদুল্যাপুর উপজেলার লালবাজারের জামুডাঙ্গা এলাকার মৃত আকবর আলীর ছেলে। স্থানীয় বল্লমঝাড় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জুলফিকার রহমান এ তথ্য জানিয়েছেন।

এলাকাবাসী জানায়, গোলাম মাওলা আজ বিকেলে শহর থেকে গম কিনে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন। সাদুল্যাপুর সড়কের খোলাবাড়ী বাজার এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। তাতে অটোরিকশাচালক ও গোলাম মাওলা রাস্তায় ছিটকে পড়েন। অটোরিকশাচালক বেঁচে গেলেও ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান গোলাম মাওলা। স্থানীয়রা অটোরিকশাচালককে উদ্ধার করে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা সদর থানার পরিদর্শক (তদন্ত) সেরাজুল ইসলাম বলেন, ঘটনার পর চালক পালিয়ে গেলেও ট্রাকটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। উৎস: আজকের পত্রিকা


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ