• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন |

নীলফামারীতে অসহায় পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানে সিলিং ফ্যান বিতরণ

সিসি নিউজ।। নীলফামারী সদরের অসহায় পরিবার এবং বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে সিলিং ফ্যান বিতরণ করেছে জেলা পরিষদ। রোববার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অসহায় পরিবার ও প্রতিষ্ঠান প্রধানের হাতে সিলিং ফ্যান তুলে দেন প্রধান অতিথি জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাড. মমতাজুল হক। জেলা পরিষদ সদস্য (নীলফামারী সদর উপজেলা) সাইদুর রহমান এ্যাপলো এর সভাপতিত্বে এ সময় ২নং সংরক্ষিত ওয়ার্ড সদস্য ইসরাত জাহান পল্লবী, জেলা পরিষদের সাবেক সদস্য ও গোড়গ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যার মাহবুব জর্জ, সহকারী প্রকৌশলী রেজাউল করিম উপস্থিত ছিলেন। জেলা পরিষদ সদস্য সাইদুর রহমান এ্যাপলো জানান, জেলা পরিষদের অর্থায়নে নীলফামারী সদর উপজেলার বিভিন্ন ধর্মীয় ও শিক্ষা প্রতিষ্ঠান এবং অসহায় পরিবারের মাঝে মোট ৩১টি সিলিং ফ্যান বিতরণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ