• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ডিমলায় আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

সিসি নিউজ।। নীলফামারীর ডিমলায় আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্য গ্রেপ্তার হয়েছে। বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উপজেলার ডালিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তাদেরকে গ্রেপ্তার করে ডিমলা থানা পুলিশ। শুক্রবার বিকালে তাদেরকে আদালতের পাঠানোর প্রস্তুতি চলছে বলে জানায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
গ্রেপ্তারকৃতরা হলেনন, বগুড়ার গাবতলী উপজেলার মালিয়ার ডাঙ্গা গ্রামের মো. লয় প্রামানিকের ছেলে মো. আলমগীর হোসেন (৩০), একই জেলার সোনাতলা উপজেলার পশ্চিম পদ্মপড়া গ্রামের মো. রফিকুল ইসলামের ছেলে মো. সোনা মিয়া (৩০), নীলফামারীর সৈয়দপুর উপজেলার বাঙ্গালীপুর নিজপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে আলী হাসান বাবু (৩১), একই উপজেলার ইসলামবাগ বড়মসজিদ পাড়া গ্রামের মৃত বেলাল হোসেনের ছেলে মো. সবুজ হোসেন (২৭)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার দিকে ডিমলা উপজেলার খালিশাচাপানী ইউনিয়নের ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের সামনে তিস্তাব্যারাজ-জলঢাকা সড়ক থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা একটি ফাঁকা জায়গায় ডাকাতির পরিকল্পনা করছিল। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে তারা পালানোর চেষ্টা করে। এসময় ডাকাত দলের সদস্য বগুড়ার সোনাতলা উপজেলার ভেলুরপার গ্রামের আজাদুল হকের ছেলে শান্ত ইসলামসহ (২৬) চার থেকে পাঁচ জন পালিয়ে যেতে সক্ষম হয়। ঘটনাস্থল থেকে তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ ২৩-২৮২৫), দুইটি ছোড়া, একটি লোহার হাতুড়ি, একটি লোহার রড, একটি মার্কিং লাইট, সাতটি মোবাইল ফোন ও দুইটি রিফ্লেটিং ভেস্ট উদ্ধার করা হয়। তারা সকলে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ডাকাতির প্রস্তুতির কথা স্বীকার করেছে। এ ঘটনায় ডিমলা থানার উপ পরিদর্শক উৎপল চন্দ্র রায় বাদি হয়ে শুক্রবার থানায় একটি মামলা দায়ের করেন।
ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেবাশীষ কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিৎ করে বলেন, ‘গ্রেপ্তারকৃতরা উত্তরা লের আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তারা ভ্রাম্যমান অবস্থায় কখনো মাইক্রো বাস, কখনো জীপ, কখনো বাসে উঠে সুবিধামতো স্থান ও সময়ে ডাকাতি করে। তাদের বিরুদ্ধে বগুড়া সদর, নন্দীগ্রাম, কাহালুসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা স্বীকার করেছে। শুক্রবার বিকালে তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ