• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:১৭ অপরাহ্ন |

নীলফামারীতে চোখে মরিচের গুড়া ছিটিয়ে ইমামকে কুপিয়ে হত্যার চেষ্টা

সিসি নিউজ।। নীলফামারীতে চোখে মরিচের গুড়া ছিটিয়ে ক্বারি আবুল হোসেন (৬৪) নামে এক মসজিদের ইমামকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। তিনি সদর উপজেলার লক্ষীচাপ ইউনিয়নের সহদেব বড়গাছা গ্রামের মালুটারির মৃত সমেজ উদ্দিনের ছেলে।

সোমবার (১ জুলাই) ভোর সাড়ে ৫টায় নীলফামারী-ডোমার সড়কের পলাশবাড়ী ইউনিয়নের তরুণীবাড়ী এলাকার মান্দি দোলাপাড়ার পল্লী বিদ্যুৎ অফিসের সামনে এ ঘটনা ঘটে।

আবুল হোসেন নীলফামারী সদরে কানাইকাটা তেতুলতলা ঘুন্টিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। বর্তমানে আশংঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনার প্রতিবাদে সমাবেশ করেছে এলাকাবাসী।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় নিজ বাড়িতে ফজরের নামাজ শেষে সাইকেলযোগে মসজিদ সংলগ্ন মাদ্রাসার শিক্ষার্থীদের পড়াতে যাচ্ছিলেন ইমাম আবুল হোসেন। পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এলে মোটরসাইকেল যোগে এসে দূর্বৃত্তরা চোখে মরিচের গুড়া ছিটিয়ে দেয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে পিছন থেকে ঘাড়ে কোপ মেরে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় ইমামকে উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানকার চিকিৎসক রোগীর উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এদিকে স্থানীয়রা বিকেলে ঘটনাস্থলের পাশে হরতকীতলা বাজারে কয়েক হাজার হিন্দু মুসলিম মানুষ প্রতিবাদ সমাবেশ অংশগ্রহন করেন। তারা দূর্বৃত্তদের গ্রেফতার ও তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানান।

সদর উপজেলার পলাশবাড়ী ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মোঃ মমতাজ আলী প্রামাণিক বলেন, উনি একজন ভালো মানুষ। প্রশাসনের কাছে অপরাধীকে দ্রুত গ্রেফতারে করার অনুরোধ করছি। তা নাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তানভীরুল ইসলাম বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। দূর্বৃত্তদের গ্রেফতার করতে পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের টিম মাঠে কাজ করছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ