• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন |

সৈয়দপুরে ইউনিয়ন পরিষদের অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে বাঙ্গালীপুর ইউনিয়নে মানুষের সেবা দিতে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। ওই ইউপি চেয়ারম্যান ও সদ্যদের সহায়তায় তহবিলের মাধ্যমে এই সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার  দুপুরে এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ চত্বরে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী-৪  সৈয়দপুর-কিশোরগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সিদ্দিকুল আলম। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান রিয়াদ আরফান সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নূর-ই আলম সিদ্দিকী, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলী মন্ডল, সানজিদা বেগম লাকী, উপজেলা কৃষি কর্মকর্তা ধীমান ভূষন প্রমুখ।  অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাঙ্গালীপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ডা. শাহাজাদা সরকার।
পরে প্রধান অতিথি ফিতা কেটে অ্যাম্বুলেন্স সার্ভিসের উদ্বোধন করেন এবং দোয়া অনুষ্ঠানে অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ