• শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

নীলফামারীতে দুর্বৃত্তের হামলায় আহত মসজিতের ইমামের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীতে দুর্বৃত্তের হামলায় আহত সেই মক্তব শিক্ষক ও মসজিতের ইমাম ক্বারী মো. আবুল হোসেনের (৫০) মৃত্যু হয়েছে। ঘটনার পাঁচদিন পর শনিবার সকালে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গত সোমবার সকালে (১ জুলাই) জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের তরণীবাড়ি গ্রামে তাকে গলাকেটে হত্যার চেষ্টা করে দুর্বৃত্তরা। তিনি একই ইউনিয়নের অচিনতলা গ্রামের মৃত সবির উদ্দিনের ছেলে। আবুল হোসেন ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কাযাক্রমের মক্তব শিক্ষক এবং মাদ্রাসা সংলগ্ন তেতুলতলা ঘুন্টিরপাড় জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন। স্বজনরা জানায়, ঘটনার দিন সকালে বাড়ি থেকে বাইসাইকেলে মক্তবে যাচ্ছিলেন ক্বারী মো. আবুল হোসেন। এসময় নীলফামারী-ডোমার সড়কের তরণীবাড়ি গ্রামে একদল দূর্বৃত্ত তাকে আটক করে গলা কেটে হত্যার চেষ্টা করে। এলাকাবাসী তাকে গুত্বর আহত অবস্থায় উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি করায়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীর অবস্থায় শনিবার সকালে তার মৃত্যু হয়। নীলফামারী ইসলামিক ফাউন্ডেশনের সহকারী পরিচালক মো. মশিয়ুর রহমান বলেন,‘ ক্বারী মো. আবুল হোসেন ইসলামিক ফাউন্ডেশন পরিচালিত শিশু ও গণশিক্ষা কার্যক্রমের সহজ কোরআন শিক্ষা কেন্দ্রের শিক্ষক ছিলেন’।

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তানভীরুল ইসলাম ওই মক্তব শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিৎ করে বলেন, ’এঘটনায় মামলা দায়ের হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আসামী শনাক্ত এবং গ্রেপ্তারের জন্য পুলিশের টীম কাজ করছে’।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ