• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কোটা সংস্কারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন-বিক্ষোভ

সিসি নিউজ।। সরকারি চাকরিতে কোটা সংস্কার ও মেধার ভিত্তিতে নিয়োগের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুলাই) দুপুরে নীলফামারী সর্বস্তরের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে নীলফামারীর চৌরঙ্গী মোড়ে এ কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বিভিন্ন ব্যানার ও ফেস্টুন প্রদর্শন করে শিক্ষার্থীরা। একইসময় সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন দাবি উত্থাপন করে।

কোটা বাতিলের দাবি দেশব্যাপী চলমান আন্দোলনের সাথে একাত্মতা ঘোষণা করে এতে এখন পর্যন্ত যে সকল ব্যক্তি নিহত ও আহত হয়েছে তাদের ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানান শিক্ষার্থীরা।

মানববন্ধন চলাকালে কোটা সংস্কারের নানা স্লোগান দেয়া হয় এবং অংশ গ্রহণকারীদের হাতে সেসব স্লোগান লেখা প্ল্যাকার্ড ছিল।

এর মধ্যে উল্লেখযোগ্য হলো, আঠারোর হাতিয়ার গর্জে উঠে আরেকবার, কোটা না মেধা? মেধা মেধা, মুক্তিযুদ্ধের চেতনা বৈষম্য মানি না, সরকারি নিয়োগ প্রক্রিয়ার সংষ্কার চাই, কোটা পদ্ধতি বাতিল চাই করতে হবে, কোটা বৈষম্যের বিলুপ্তি কর করতে হবে, বাবার পেশা ছেলে পাবে, এরপর নাতি, চাষার ছেলে চাষাই রবে, কোটায় গড়া জাতি, বেকাররা কোটা বৈষম্য থেকে মুক্তি চায়।

মানববন্ধনে নীলফামারী সরকারি কলেজের শিক্ষার্থী আব্দুল কুদ্দুস উদার বলেন, একজন পরীক্ষার্থী পরিশ্রম করে রাতদিন জেগে পড়ালেখা করে। কিন্তু এ কোটার কারনে মেধাবীরা বাদ পড়ছে। ‘মুক্তিযোদ্ধার নাতি-নাতনিরা নাম ভাঙিয়ে কোটার কথা বলে আমাদের হেনস্তা করছে। আমরা কোটা বা সরকারের বিরুদ্ধে নই।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ