• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

নীলফামারীতে গৃহবধুকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে গৃহবধূ আয়েশা সিদ্দিকাকে পরিকল্পিতভাবে হত্যার অভিযোগ তুলেছেন তার পরিবার। এমন অভিযোগ তুলে ঘটনারসঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছে পরিবারের সদস্যরা। মঙ্গলবার বেলা ১২টার দিকে জেলা শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে সেখানে অনুষ্ঠিত সমাবেশে বক্তৃতা দেন নিহত আয়েশা সিদ্দিকার মা ময়না বেগম, বাবা বেলাল হোসেন, ছাত্রলীগ নেতা আরিফ হোসেন, জাতীয় যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সদস্য মাহমুদ হাসান প্রমুখ।
গত শুক্রবার সকালে সৈয়দপুর উপজেলার কাশিরাম বেলপুকুর ইউনিয়নের হাজিরহাট গ্রামে আবু বক্কর সিদ্দিকের বাড়ি থেকে তার স্ত্রী আয়েশা সিদ্দিকার লাশ উদ্ধার করে সৈয়দপুর থানা পুলিশ। আয়েশা সিদ্দিকা জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের ফকিরপাড়া গ্রামের বেলাল হোসেনের মেয়ে। এঘটনায় সৈয়দপুর থানায় একটি মামলা দায়ের হয়।
পরিবারের সদস্যদের অভিযোগ আয়েশা সিদ্দিকার স্বামী আবু বক্কর সিদ্দিক একজন থাই জুয়ারী। নির্যাতন করে আবু বক্কর সিদ্দিক ও তার পরিবারের সদস্যরা আয়েশা সিদ্দিকাকে হত্যা করেছে। আমরা হত্যার সুষ্ঠু বিচার চাই এবং জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
এ প্রসঙ্গে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহা আলম আজকের পত্রিকাকে বলেন, ওই ঘটনায় নিহতের স্বামীসহ তাঁর দেবর রাজা মিয়াকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে। আদালতের কাছে আটক ব্যাক্তিদের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ