• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন |
শিরোনাম :
“ভালো থেকো আমার না হওয়া মহারানী” চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার

কদর বেড়েছে প্রিন্ট পত্রিকার

সিসি নিউজ।। ভোর বেলায় ক্রেতাদের ভীড়ে জমে উঠেছে পত্রিকার দোকানগুলো। নিমিষেই শেষ হচ্ছে জাতীয় দৈনিকগুলো। এ যেন অনেক বছর আগের চেনা একটা পরিবেশ। এদিকে চাহিদা অনুযায়ী পত্রিকা দিতে পারছে না এজেন্টরা। তাদের মতে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন থাকায় অনলাইনে পত্রিকা পড়তে পারছে না, ফলে প্রিন্ট পত্রিকার চাহিদা বেড়ে গেছে।

সৈয়দপুর শহরের পত্রিকা এজেন্ট মজিদুল ইসলাম মন্ডল জানান, পাঠক আর হকার ভাইদের চাহিদা দেখে মনে হচ্ছে ৮/১০ বছর আগের ব্যবসায় ফিরে গেছি। কিন্তু ৩/৪ দিনের জন্য পত্রিকা বৃদ্ধি করে কি লাভ? ক’দিন পরে আবারো পূর্বের অবস্থায় ফিরে যাবে। তিনি বলেন, সারাদিন দোকান খুলে রেখেও অনেক পত্রিকা অবিক্রিত থেকে যায়। কিন্তু এখন পত্রিকা পৌঁছানোর ১/২ ঘন্টার মধ্যেই শেষ হয়ে যায় পত্রিকা।

সৈয়দপুর শহরের পত্রিকা বিক্রেতা আব্দুস সোবহান জানান, পাঠকদের চাপে মাসিক গ্রাহকদের কাছে পত্রিকা পৌছাতে পারছি না। আমাদের সাইকেল থামিয়ে ২/৪ টাকা বেশি দাম দিয়ে কিনে নিচ্ছে পত্রিকা। এভাবে পত্রিকার কদর বাড়বে- তা ভাবতেই অবাক লাগছে।

সৈয়দপুর শহরের গৃহ শিক্ষক আমিরুল ইসলাম আমির সিসি নিউজকে জানান, সত্যিই প্রিন্ট পত্রিকা পড়ার মজাটাই আলাদা। এতোদিন অনলাইনে নিয়মিত পত্রিকা পড়তাম। কিন্তু এখন বুঝতে পেরেছি প্রিন্ট পত্রিকার তুলনা অনলাইন হতে পারে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ