• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:৫৪ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

আটক এইচএসসি পরীক্ষার্থীদের আইনি সহায়তা দেবে শিক্ষা মন্ত্রণালয়

সিসি নিউজ ডেস্ক।। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে কোনো এইচএসসি ও সমমান পরীক্ষার্থী যদি আটক হয়ে থাকে, তাহলে তার মুক্তির জন্য আইনি সহায়তা দিবে শিক্ষা মন্ত্রণালয়। এ বিষয়ে মন্ত্রণালয়ের পক্ষ থেকে helphsc24@gmail.com ই-মেইল আইডিতে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।

বৃহস্পতিবার (০১ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এই তথ্য জানিয়েছেন।

এর আগে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার বলেছেন, ‘কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক থাকলে তাদের আইনি সহায়তা দিতে সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে। এছাড়া আইন অনুযায়ী, কোনো পরীক্ষার্থী জেলে থাকলে সেখান থেকেও পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ পাবেন।’

এদিকে শিক্ষা মন্ত্রণালয়ের সহযোগিতায় চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেয়া তিন শিক্ষার্থী জামিন পেয়েছেন। বৃহস্পতিবার (০১ আগস্ট) ঢাকার সিএমএমের আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

বিষয়টি নিশ্চিত করেন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। তিনি বলেন, ‘শিগগির তারা কারামুক্ত হয়ে পরিবারে ফেরত যাবেন। আর কোনো শিক্ষার্থী আটক থাকলে তাদের তথ্য শিক্ষা মন্ত্রণালয়কে জানানোর অনুরোধ করছি।

এছাড়া পুলিশের হেফাজতে থাকা এইচএসসি ও সমমান পরীক্ষার্থীদের জন্য শিক্ষা মন্ত্রণালয় আইনজীবী নিয়োগ দিয়েছে বলেও জানান তিনি। উৎস: বার্তা ২৪


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ