• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুর বিমানবন্দর থেকেই ঢাকায় ফিরে গেল তদন্ত কমিশন

সিসি নিউজ।। রংপুর পৌছাতে পারেননি কোটা সংস্কার আন্দোলনে নিহতের ঘটনায় হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশন।

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাঈদ ও অন্য কয়েকজন নিহতের তদন্তে আজ রোববার সকালে বিমানযোগে নীলফামারীর সৈয়দপুরে আসেন কমিশন।

কিন্তু অসহযোগ আন্দোলনের কারণে বিমানবন্দর থেকেই আবার ঢাকায় ফিরে যেতে বাধ্য হয়েছেন। আজ বেলা পৌনে ৩টার দিকে প্রেসবিফ্রিং করে এ তথ্য জানান তদন্ত কমিশন।

প্রেস বিফ্রিংয়ে বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামান বলেন, তিনিসহ কমিশনের অন্য দুই সদস্য দুপুরে তদন্ত কাজে রংপুর যাওয়ার উদ্দেশ্যে তারা ঢাকা থেকে একটি ফ্লাইটে সৈয়দপুর বিমানবন্দরে আসেন। সৈয়দপুর থেকে সড়কপথে রংপুর যাওয়ার কথা ছিল।

কিন্তু অসহযোগ আন্দোলনে নিরাপত্তার কথা বিবেচনায় স্থানীয় প্রশাসন তাদের যেতে নিরুৎসাহিত করেন তাই তাদের সৈয়দপুর বিমানবন্দর থেকেই আবার বিমানে করে ঢাকায় ফিরে যেতে হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলেই তদন্তের জন্য রংপুরে আসবেন বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ