• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:৩০ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

ব্যক্তিগত অর্থায়নে সরকারি বিদ্যালয়ে নামাজ ঘরের ভিত্তি স্থাপন

সিসি নিউজ।। ব্যক্তিগত অর্থে নীলফামারী সৈয়দপুর উপজেলার বানিয়াপাড়া আজিজিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নামাজ ঘরের ভিত্তি স্থাপন করা হয়েছে। আজ রোববার সকাল ১১টায় স্কুল ভবনের ২য় তলার ছাদে নির্মিত নামাজ ঘরের ভিত্তি স্থাপন করেন সৈয়দপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি শিক্ষা অফিসার মিজানুর রহমান, বিদ্যালয়ের এসএমসি কমিটির সহ-সভাপতি সাংবাদিক এম. ওমর ফারুক, প্রধান শিক্ষক, ইলিয়াসসহ সহকারী শিক্ষকবৃন্দ।
প্রায় ৮০ হাজার টাকা ব্যায়ে ২৫ ফুট বাই ১৫ ফুট এ নামাজ ঘর তৈরী করা হচ্ছে। অর্থের উৎস হিসেবে প্রধান শিক্ষক জানান, এ কাজে সরকারি কোন অর্থ নেই। শিক্ষক, স্কুল কমিটি ও স্থানীয়দের সহায়তায় এ নামাজ ঘর নির্মাণ করা হচ্ছে। উপজেলা শিক্ষা অফিসার জাকির হোসেন সরকার বলেন, সরকারি ভাবে কোন অনুদান দেয়া হয়নি, বরাবরেই এ প্রতিষ্ঠানটি এধরণের কাজ বিশেষ করে স্কুল কমিটি, শিক্ষক ও স্থানীয়রা সবসময় সহায়তা করে থাকেন যা অনুকরনীয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ