• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে অবাঙ্গালি ক্যাম্প আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকি, প্রতিবাদে মানববন্ধন

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে গোলাহাট ২নং অবাঙ্গালি ক্যাম্পে আগুন লাগিয়ে সকলকে সর্বশান্ত করা হবে হুমকি দেওয়ার অভিযোগ ওঠেছে। এর প্রতিবাদে ক্যাম্প ও গোলাহাট এলাকার বাসিন্দারা মানববন্ধন করেছে। আজ মঙ্গলবার বেলা ২টায় সৈয়দপুর প্রেসক্লাবের সামনে ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে হুমকিদাতাদের গ্রেফতার ও তাঁদের উচ্ছেদের দাবি জানানো হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন গোলাহাট ২নং ক্যাম্পের সভাপতি হামিদা বেগম। ভুক্তভোগী জীবন নাহারের সঞ্চালনায় এতে আরও বক্তব্য রাখেন মহিলা দল নেত্রী রূপা, ভুক্তভোগি সোনিয়া, ইকবাল, জীবন, সাগর, সালমাসহ অন্যান্যরা।
বক্তারা বলেন, একই এলাকার বাসিন্দা মোরশেদ, আকাশ, হৃদয়, সোহাগ, জোসনা, বালিয়াসহ তাঁদের পরিবারের সন্ত্রাসী কর্মকান্ডে অতিষ্ঠ ক্যাম্পসহ এলাকাবাসী । গত কয়েকদিন আগে একটু তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তাঁরা পুরো এলাকায় মারপিট, দোকান ভাঙ্গচুর, মহিলাদের বেদম মারপিট করে। এর প্রতিবাদ করলে পুরো ক্যাম্পে আগুন লাগিয়ে দেওয়া হবে বলে হুমকি দেয় তাঁরা। এবং যে যে প্রতিবাদ করে তারই উপর চড়াও হয় তাঁদের পরিবার। ওই সন্ত্রাসী পরিবারের কাছে জিম্মি হয়ে পড়েছে তারা। ওই পরিবারের লোকেরা ইয়াবা, হেরোইনসহ সব ধরনের মাদকের ব্যবসার প্রসার করেছে। প্রতিবাদ করলেই ৫০/৬০ জন মিলে চড়াও হয় এবং জীবননাশের হুমকি দেয় ওরা। আমরা এর তীব্র নিন্দা প্রতিবাদ ও অবিলম্বে দোষিদের গ্রেফতার এবং গোলাহাট থেকে ওই সন্ত্রাসী পরিবারের উচ্ছেদ চাই।
তাঁরা আরও বলেন, কিছু হলেই ক্যাম্পে আগুনের হুমকি, অবাঙ্গালিদের দোষারোপ এটা আর মানা যায় না। আমরা দেশের নাগরিক। কেনো আমরা আতংকে থাকবো। আমরা প্রশাসনের কাছে অবিলম্বে ওই সন্ত্রাসীদের গ্রেফতারের দাবি জানাচ্ছি। যদি তাঁদের গ্রেফতার করা না হয় তাহলে আমরা ২২টি ক্যাম্প ও পুরো গোলাহাট এক হয়ে বড় আন্দোলনে যেতে বাধ্য হব বলে হুশিয়ারি দেন তারা।  মানববন্ধন শেষে ক্যাম্পে আগুন লাগানোর হুমকি দেওয়ায় থানায় অভিযোগ দেওয়া হয়।
এ বিষয়ে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম জানান, অভিযোগ পেয়েছি আমরা আইনত ব্যবস্থা নিবো। দোষিরা কেউ ছাড় পাবে না।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ