জয়পুরহাট প্রতিনিধি।। ‘বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বিভাজনে ফ্যাসিস্ট সরকারের ফেলে যাওয়া তাদের এদেশীয় দোসর ও আন্তর্জাতিক বিশেষ করে প্রতিবেশী রাষ্ট্র ষড়যন্ত্রের চেষ্টা করছে। দেশ ও জাতি গঠনের লক্ষ্যে সে দিকে সতর্ক থেকে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। তা না হলে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব ভূলন্ঠিত হওয়ার আশংকা রয়েছে।’
গণ অভ্যুত্থানের সময় শহীদ ও আহতদের পরিবার, ছাত্র ও নাগরিকদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকার। শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকালে জয়পুরহাট শহীদ ডা: আবুল কাশেম ময়দানে ও এর আগে দুপুরে জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের রাজশাহী বিভাগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় প্রতিনিধি মাহিন সরকার ছাড়াও অন্যানের মধ্যে বক্তৃতা করেন – কুররাতুল আইন কানিজ, সাইফুল ইসলাম, ইফতেখার আলম সহ অন্যান্য সমন্বয়কগন । এ সময় অনুস্ঠিত ওই মতবিনিময় সভায় জয়পুরহাটে নিহত এবং আহত পরিবারের সদস্যরাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সভায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও নিহতদের পরিবারকে ক্ষতিপূরুন দেয়ার জন্য সরকারের নিকট দাবী জানান বক্তারা। অনুষ্ঠান শেষে জয়পুরহাট জেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ও আহত পরিবারের সাথে দেখা করে খোঁজ নেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ।