• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫০ অপরাহ্ন |

জয়পুরহাটে ভোটারদের পক্ষে টানতে মাঠে নেমেছেন কেন্দ্রীয় বিএনপি নেতা

সিসি নিউজ।। শান্তি সমাবেশের নামে ভোটারদের কাছে নিজের ও দলের জনসমর্থন গড়ে তুলতে জয়পুরহাটে ধারাবাহিক মতবিনিময় করছেন কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সাবেক মন্ত্রী পুত্র ফয়সল আলীম। এর অংশ হিসাবে গতকাল রাতে জেলা শহরের শান্তিনগর হাইস্কুল মাঠে ও এর আগে দুপুরে সদর উপজেলার আমদই ইউনিয়ন পরিষদ এলাকায় ২টি পৃথক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন-জয়পুরহাট জেলা বিএনপি‘র যুগ্ম আহবায়ক আব্দুল ওয়াহাব, জেলা যুবদলের আহবায়ক এ টি এম শাহনেওয়াজ কবির শুভ্র, শহর বিএনপি‘র আহবায়ক মতিয়র রহমান, জেলা যুবদলের যুগ্ন আহ্বায়ক শরিফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম,  জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, তাঁতি দলের কেন্দ্রীয় সদস্য দেলোয়ার হোসেন, জেলা মহিলা দলের সাংগঠনিক সম্পাদক নিশি ইয়াসমিন রুপা, সদস্য নুরজাহান হ্যাপী প্রমূখ।

কেন্দ্রীয় বিএনপি নেতা ফয়সল আলীম জনতার উদ্দেশ্যে বলেন, সৈর শাসকসহ আওয়ামীলীগ নেতা-কর্মী ও পুলিশের জুলুম-নির্যাতন আর মামলা-হামলায় নিষ্পেশিত হলেও বিএনপি প্রতিশোধ নিবে না, দেশের আইনে তাদের বিচার হবে। অন্যদিকে বিএনপি’র নামে যদি কোন চাঁদাবাজী, দখলবাজী করে, তারা যদি বিএনপিরও হয় গনধোলাই দিয়ে তাদের আইন প্রয়োগকারী সংস্থার হাতে সোপর্দ করুন। ওরা সৈরাচারী হাসিনার দোসর, ওদের ছাড় নেই বলেও হুঁষিয়ারী দেন তিনি।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ