• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৯:২৯ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন 

সিসি নিউজ।। অ্যাডভোকেট রানাদাশ গুপ্তসহ বিভিন্ন জেলায় সংখ্যালঘু সম্প্রদায়ের নেতৃবৃন্দের নামে গায়েবি মামলা প্রত্যাহার ও সারাদেশে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা সমূহ জাতিসংঘের অধীনে তদন্তের দাবিতে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যা ছয়টার দিকে বাংলাদেশ যুব ঐক্য পরিষদ নীলফামারী জেলা শাখার আয়োজনে ওই কর্মসূচি পালিত হয়। কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড়ে সমাবেশে মিলিত হয়।
এসময় সংঘঠনের জেলা শাখার সভাপতি চন্দন বিশ্বাসের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক তাপস সিংহের পরিচালনায় সমাবেশে বক্তৃতা দেন জেলা হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সভাপতি খোকা রাম রায়, সাধারণ সম্পাদক অধ্যাপক মৃনাল কান্তি রায়, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম কুমার রায় প্রমুখ।
বক্তারা সম্প্রতি সারাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলা, অ্যাডভোকেট রানাদাশ গুপ্তসহ বিভিন্ন জেলায় সংখ্যালঘু নেতৃবৃন্দের নামে মিথ্যা মামলার প্রতিবাদ জানিয়ে সংঘটিত সাম্প্রদায়িক সহিংসতা সমূহ জাতিসংঘের অধীনে তদন্তের দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ