• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন |

নীলফামারীতে বন্যপ্রাণি রক্ষায় ওয়াইল্ডলাইফ অলিম্পিয়ার্ড

সিসি নিউজ।। ‘স্মার্ট তারুণ্য বাঁচাবে অরণ্য’ শ্লোগানে বন্যপ্রাণি রক্ষায় সচেতনতা সৃষ্টিতে নীলফামারীতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়ার্ড অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বেলুন উড়িয়ে অলিম্পিয়ার্ডের উদ্বোধন করা হয়।

উদ্বোধনের আগে সেখানে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সঙ্গীত পরিবেশিত হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রনালয়ের অধীনে বন অধিদপ্তর আয়োজিত অলিম্পিয়ার্ডের উদ্বোধন করেন নীলফামারী বন কর্মকর্তা মো. রেজাউল করিম। এসময় বক্তৃতা দেন নীলফামারী সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নলিনী কান্ত রায়।

নীলফামারী বন কর্মকর্তা রেজাউল করিম জানান, বর্তমান প্রজন্মকে বন্য প্রণি সম্পর্কে উদ্বুদ্ধ করতে এ আয়োজন। মানুষের যেমন পৃথিবীতে বেঁচে থাকার অধিকার আছে, তেমনি প্রতিটি প্রাণির বেঁচে থাকার অধিকার আছে। প্রাণিকুলের প্রতি মমত্ববোধ সৃষ্টি করতে ওয়াইল্ডলাইফ অলিম্পিয়ার্ড ভূমিকা রাখবে। পরে সেখানে অলিম্পিয়ার্ডে অংশগ্রহনকারী প্রতিযোগিদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। অষ্টম থেকে দশম এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা দুটি গ্রুপে আধা ঘণ্টার পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষা শেষে স্কুল পর্যায়ের ১৫জন এবং কলেজ পর্যায়ে পাঁচজনসহ মোট ২০জনকে চ্যাম্পিয়ন ও রানারআপ ঘোষণা করা হয়। এতে স্কুল পর্যায়ে তিন জন্য এবং কলেজ পর্যায়ে তিনজনকে চ্যাম্পিয়ন ঘোষাণা করা হয়। জেলা পর্যায়ের চ্যাম্পিয়ন ছয়জন জাতীয় পর্যায়ে অংশ নিবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ