• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন |
শিরোনাম :
সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর দাঁড়িপাল্লার ছবি সরানোর উদ্যোগ, থাকছে নৌকা

চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে চ্যাম্পিয়ন সৈয়দপুর ইন্টারন্যাশনাল স্কুল

সিসি নিউজ।। “পথ চলা,আলোর সাথে” এ শ্লোগানকে সামনে রেখে  ৯ম চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলন -২০২৪ এ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জণ করে ইন্টারন্যাশনাল স্কুল সৈয়দপুরের তিন মেধাবী শিক্ষার্থী। শনিবার (৫ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক-ছাত্র মিলনায়তনে (টিএসসি) অনুষ্ঠিত প্রতিযোগিতায় ওই কৃতিত্ব অর্জন করে তারা। এতে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী অংশ নেয়।
প্রতিযোগিতায় অংশ নিয়ে সবদিক থেকে সাফল্য পাওয়ায় বিচারকমন্ডলীর সিদ্ধান্তে প্রতিষ্ঠানটির অষ্টম শ্রেণির শিক্ষার্থী বার্জিস আলী, সারা খাতুন ও মো. মাফিউর রহমান চ্যাম্পিয়ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর নিয়াজ আহমেদ। পরে বিজয়ীদের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলে দেওয়া হয়। ওই প্রতিযোগিতায় ইন্টারন্যাশনাল স্কুলের সিনিয়র শিক্ষক আসাদুল হকের নেতৃত্বে শিক্ষার্থীরা অংশ নেয়।
এ সাফল্যে মেধাবি তিন শিক্ষার্থী ও তাদের শিক্ষাগুরু ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বুকে অভিনন্দন জানিয়েছেন সৈয়দপুরের বিভিন্ন পেশাজীবির মানুষ।
ইন্টারন্যাশনাল স্কুলের অধ্যক্ষ শাবাহাত আলী সাব্বু বলেন, চিন্তার চাষ ক্ষুদে গবেষক সম্মেলনে তাঁর প্রতিষ্ঠানের তিন মেধাবী চ্যাম্পিয়ন হয়ে শুধু প্রতিষ্ঠানের সুনামই নয় আমাদের প্রাণপ্রিয় সৈয়দপুরের মর্যাদা বাড়িয়েছে। তিনি ইন্টারন্যাশনাল স্কুল যেন বিভিন্ন ক্ষেত্রে আরও সাফল্য বয়ে এনে সৈয়দপুরের সুনাম বাড়াতে পারে এজন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ