• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন |
শিরোনাম :
ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত কারাগারে নেওয়ার সময় ‘জয় বাংলা’ স্লোগান: পুলিশ আহত মাদকের টাকার জন্য বাবাকে পিটিয়ে হত্যা, ছেলে পলাতক আইজিপির ‘ক্রসফায়ার’ নিয়ে বক্তব্যের ব্যাখ্যা দিল পুলিশ সদর দপ্তর

দুর্গোৎসবে হিলি সীমান্তে বিজিবি-বিএসএফের মিষ্টি উপহার

সিসি নিউজ।। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলি সীমান্তে বিএসএফকে মিষ্টি উপহার দিয়ে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে ২০-বিজিবির সদস্যরা। আজ বৃহস্পতিবার দুপুরে হিলি চেকপোস্ট গেটের শূন্যরেখা সীমানা পিলার ২৮৫ এর সাব ১১ এলাকায় দুই বাহিনীর মধ্যে এ শুভেচ্ছা বিনিময় হয়।

এ সময় হিলি ২০-বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার শাহাদাত হোসেন ভারতের হিলি বিএসএফের ৬১-ব্যাটালিয়নের (ক্যাম্প-১) কোম্পানি কমান্ডার এসি বিজয় শর্মার হাতে ৫ প্যাকেট মিষ্টি তুলে দেন। বিএসএফের পক্ষ থেকেও মিষ্টি উপহার দেওয়া হয় বিজিবিদের।

জয়পুরহাট ২০-ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদ নেওয়াজ (পিএসসি) বলেন, বিভিন্ন দিবস ও উৎসবগুলোতে আমরা দুই বাহিনী একে অপরে মধ্যে এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি। এরই ধারাবাহিকতায় আজ দুর্গোৎসব উপলক্ষে এই মিষ্টি বিনিময়। এতে সীমান্তে দায়িত্ব পালনরত দুই বাহিনীর মধ্যে বিরাজমান সুসম্পর্ক আরও দৃঢ় হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ