• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৬:১৯ অপরাহ্ন |
শিরোনাম :
চলন্ত ট্রাকে আড়াই ঘন্টা ঝুলে ৩২ লাখ টাকার ইয়াবা জব্দ করলেন সিপাহি জয়পুরহাট রেড ক্রিসেন্ট ইউনিটের সক্ষমতা বৃদ্ধিতে দুই দিনব্যাপী কর্মশালা শুরু দাঁড়িয়ে থাকা ট্রাকে বাসের ধাক্কা, নিহত বেড়ে ৪ ড্রাম ট্রাকের পেছনে যাত্রীবাহি বাসের ধাক্কা, নিহত ৩ সৈয়দপুরে চিপস কারখানার ৫০ হাজার টাকা জরিমানা নীলফামারীতে ছাই ছড়িয়ে পরিবেশ দূষণের দায়ে অটো রাইস মিলের জরিমানা রাশিয়ার যুদ্ধে বাংলাদেশিসহ ২৯ দেশের নাগরিকদের পাচার সৈয়দপুর আর্মি বিশ্ববিদ্যালয়ে পূঁজি বাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত রিসোর্টে অগ্নিকাণ্ড: ১০ দিন পর স্কুল শিক্ষিকার মরদেহ উদ্ধার জয়পুরহাটে জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খানসামায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন বিষয়ক সমন্বয় সভা

খানসামা (দিনাজপুর) প্রতিনিধি।। জরায়ু মুখে ক্যান্সার রোধে দিনাজপুরের খানসামা উপজেলায় এইচপিভি টিকাদান ক্যাম্পেইন-২০২৪ বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে ভারপ্রাপ্ত উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডা. শামসুদ্দোহা মুকুলের সভাপতিত্বে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডা. আসিফ জাহান পিয়াস খানের সঞ্চালনায় এসময় বক্তব্য রাখেন গাইনী কনসালটেন্ট ডা. হাসিনা বানু, মেডিকেল অফিসার ডা. লিমন সেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রতন কুমার বর্মন, উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শাহজাহান সরকার, সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মঞ্জুরুল হক মিয়া, উপজেলা সমাজসেবা কর্মকর্তা তমিজুল ইসলাম এবং উপজেলায় কর্মরত সংবাদকর্মীরা।

উল্লেখ্য, আগামী ২৪ অক্টোবর থেকে সারাদেশের ন্যায় খানসামা উপজেলায় ৫ম থেকে ৯ম শ্রেণী পর্যন্ত প্রায় ৯ হাজার কিশোরীকে এইচপিভি টিকা প্রদানের লক্ষ্যে রেজিস্ট্রেশন ও প্রস্তুতি নিয়ে আলোচনা করে করণীয় নির্ধারণ হয়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ