• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন |

বউ মেলা: নারীরাই যেখানে ক্রেতা-বিক্রেতা

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।। দিনাজপুরের ফুলবাড়ী পৌর শহরের সুজাপুর গ্রামে দিনব্যাপী বউমেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সুজাপুর সর্বজনীন দুর্গামন্দির চত্বরে এই মেলার আয়োজন করা হয়। প্রতি বছর লক্ষ্মীপূজার পরের দিন জাঁকজমকভাবে আয়োজন করা হয় দিনব্যাপী এই মেলায় শুধু নারীরাই কেনা কাটা করতে পারেন। পুরুষ ক্রেতাদের প্রবেশাধিকার নিষিদ্ধ। তবে মেলায় পুরুষ বিক্রেতা থাকেন। মেলার আগের দিন পুরো এলাকায় মাইকিং করে প্রচার করা হয়।

সরেজমিনে দেখা গেছে, মেলা জুড়ে সামিয়ানা টানিয়ে পসরা সাজিয়ে বসেছিলেন দোকানিরা। এ মেলায় মেয়েদের প্রসাধনীসহ ছোটদের খেলনা সামগ্রী, হস্তশিল্প আর গৃহস্থালির নিত্যপ্রয়োজনীয় সামগ্রীসহ রকমারি মুখরোচক খাবার পাওয়া যায়।

মেলায় কেনাকাটা করতে আসা অর্পিতা সরকার, দিপ্তিসহ অনেকে জানান, মেলায় শুধু নারীরাই ক্রেতা। রয়েছেন অনেক নারী বিক্রেতাও। এ যেন অন্যরকম আনন্দ। তারা বলেন, এ মেলা আমাদের ঐতিহ্য ।

মেলার আয়োজক সুজাপুর সর্বজনীন দুর্গা মন্দির পরিচালনা কমিটির সভাপতি অশেষ রঞ্জন দাস বলেন, ‘লক্ষ্মীপূজা উপলক্ষে ৬৫ বছর ধরে এই বউমেলার আয়োজন করা হচ্ছে। স্থানীয় জমিদার বিমল বাবু এই মেলার প্রচলন করেন। এই মেলা শুধুমাত্র নারীদের জন্য এবং এখানে পুরুষের প্রবেশ নিষেধ। মেলার নিরাপত্তার জন্য পুলিশসহ ভলেন্টিয়ার রা নজরদারি করেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ