• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

সৈয়দপুরে দুষ্কৃতিকারীদের খপ্পরে পড়ে বৃদ্ধের মৃত্যু

সিসি নিউজ।। নীলফামারীর সৈয়দপুরে ঋণে ব্যাংক থেকে টাকা তুলে বাড়ি ফেরার সময় আশরাফ হোসেন (৬৮) নামেরর  এক ব্যক্তির কাছ ২৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে গেছে দুষ্কৃতিকারীরা। এই শোকে আশরাফ হোসেন ঘটনাস্থলেই মারা গেছেন।

আজ সোমবার বেলা ৩টার দিকে শহরের ব্যস্ততম শহীদ তুলশীরাম সড়কের পৌর কাপড় মার্কেটের প্রবেশপথে এ ঘটনা ঘটে। নিহত আশরাফ হোসেনের বাড়ি উপজেলার কামারপুকুর ইউনিয়নের অশুরখাই গ্রামে।

নিহতের ছেলে সৈয়দপুর শহরের এক মাদ্রাসার শিক্ষক নাজমুল হোসেন জানান,  তার বাবা আশরাফ হোসেন পারিবারিক প্রয়োজনে ইসলামী ব্যাংক সৈয়দপুর শাখায় ২৫ হাজার টাকার একটি ক্ষুদ্র ঋণ করেন। ওইদিন মাকেসহ তিনি ব্যাংকে টাকা তুলতে যান। ঋণের টাকা তুলে যখন তারা নিচে নামেন তখন দুইজন অপরিচিত ব্যক্তি তাদের সামনে এসে দাড়ান। তারা তার মা-বাবাকে শাড়ী ও লুঙ্গি দেওয়ার কথা বলে উল্লেখিত জায়গায় নিয়ে যান। সেখানে গিয়ে কৌশলে ওই টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এতে করে তার বাবা ঘটনাস্থলে জ্ঞান হারান। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে তার মাকেসহ সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত্যু ঘোষনা করেন।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই রোগীর মৃত্যু হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফইম উদ্দীন বলেন, ওই এলাকার সিসিটিভির ফুটেজ দেখে দুষ্কৃতিকারীদের চিহ্নিত করার চেষ্টা চলছে। আশা করছি  চিহ্নিত করে তাদের দ্রুত গ্রেপ্তার করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ