• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন |
শিরোনাম :
নীলফামারীতে তিন দিনের ইজতেমা শুরু ভোটের দিনে লিফলেট বিতরণের দায়ে জামায়াত নেতার অর্থদন্ড নীলসাগর ট্রেনের বগি লাইনচ্যুত, ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ বিশ্ব স্ট্রোক দিবস: স্ট্রোকের ঝুঁকি, রিহ্যাবের সংকট ও পুনর্বাসনে সচেতনতার আহ্বান তুরাগ নদ থেকে বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মরদেহ উদ্ধার হত্যা মামলায় মাগুরার সাবেক ওসি ও এসআই জেলহাজতে ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: পক্ষপাতিত্বের অভিযোগে ৯ কর্মকর্তা প্রত্যাহার সন্ত্রাসবিরোধী মামলায় জলঢাকা পৌরসভার সাবেক মেয়র গ্রেপ্তার রানীরবন্দরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী নিহত “ভালো থেকো আমার না হওয়া মহারানী”

সৈয়দপুরে পুলিশের অভিযান ১১ জন গ্রেপ্তার

সিসি নিউজ।। সৈয়দপুরে থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত আসামী, মোবাইল চোর, মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলার পলাতক আসামীসহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।  মঙ্গলবার রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে। এর আগে কয়েকদিনে উদ্ধার হয়েছে চুরি যাওয়া মোটর সাইকেল, গরু ও রিকশা ভ্যান। এসব তথ্য নিশ্চিত করেছেন সৈয়দপুর থানার  ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফইম উদ্দিন।
গ্রেফতারকৃতরা হলো মাদক ব্যবসায়ী রাজনবী (২৫), হাসান (২৭), মোবাইল চোর সিন্ডিকেট সদস্য শরিফুল (২০), মোকসেদুল (২০), নাজমুল (১৮), মজিদুল (২৪), সাইকেল চোর নওশাদ (৩৩), গত ৪ আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র জনতার আন্দোলনে হামলার ঘটনায় দায়ের হওয়া মামলায় উপজেলা কামারপুকুর
ইউনিয়নের ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের প্রচার সম্পাদক আব্দুল হাই (৬০), পারিবারিক আইনে মামলার এক বছরের সাজাপ্রাপ্ত আসামী মো. পারভেজ (৫৫), পলাতক আসামী আনিছুর রহমান (৪৫) ও অপূর্ব চন্দ্র রায় (২৪)।
সৈয়দপুর থানার ওসি মো. ফইম উদ্দিন আসামীদের গ্রেফতারের পর তাদেরকে আদালতের মাধ্যমে জেল
হাজতে পাঠানো হয়েছে। সৈয়দপুরের আইনশৃঙ্খলা
পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ গোটা শহরে টহল বৃদ্ধি করেছে। এছাড়া শহরের বিভিন্ন পয়েন্টে পুলিশ, সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিয়োজিত রাখা হয়েছে।
তিনি আরও বলেন, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবেনা। পুলিশী অভিযান অব্যাহত থাকবে জানিয়ে
তিনি বলেন, খুব শিগগির পূর্বের মত গোটা শহরকে সিসি ক্যামেরার আওতায় আনা হবে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ