• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৭:৩৩ অপরাহ্ন |

ফিলিস্তিনিদের হত্যার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

সিসি নিউজ।। হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যা এবং নিরীহ ফিলিস্তিনি ও লেবাননবাসীর ওপর ইসরাইলি বর্বর হত্যাযজ্ঞের প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।

শুক্রবার বাদ জুম্মা (২৫ অক্টোবর) হিলফুল ফুযুলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ঘন্টাব্যাপী সমাবেশ করে মুসল্লীরা।

সমাবেশে বক্তৃতা দেন বাজার মসজিদের পেশ ইমাম মুক্তি হাবিবুল্লাহ, বড় মসজিদের পেশ ইমাম খন্দকার আশরাফুল হক নূরী, কলেজ স্টেশন মসজিদের পেশ ইমাম আব্দুল হান্নান প্রমুখ। বক্তারা হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ারকে হত্যার প্রতিবাদ জানান।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

আর্কাইভ